রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

এলাসিন শামসুল হক সেতুর টোল বন্ধের দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

টাঙ্গাইলের নাগরপুরে এলাসিন শামসুল হক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সর্বস্তরের জনগণ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০টায় নাগরপুর সরকারি কলেজ গেটের সামনে ‘নাগরপুর উপজেলা সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর  বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা গোলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইল জেলা  যুগ্ম আহ্বায়ক ফাহাদ আহমেদ, নাগরপুর উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রবিউল ইসলাম,নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবির এর সাবেক সভাপতি মো.মহিদুল ইসলাম, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন এবং ইসলামী ছাত্রশিবির নেতা মো. মামুন,আরমানসহ ছাত্র, শিক্ষক,সাংবাদিক, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে কোনো শর্ত ছাড়াই এলাসিন শামসুল হক সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবি জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর