বুধবার, ১০ জুন ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সিঙ্গাপুরে আন্তর্জাতিক​ জিমন্যাস্টিকসে কোয়ান্টাম শিক্ষার্থীদের ৯টি পদক জয় পাবনায় সরকার ডেইরি ফার্মের আড়ালে দুদক ডেইরি ফার্মের ভেজাল দুধ ও ঘি তৈরি, লক্ষাধিক টাকা অর্থদণ্ড ও প্রতিষ্ঠান সিলগালা রাণীনগরে দেড় মাস ধরে নিখোঁজ মজনু, সন্ধান পেতে পরিবারের আকুতি সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ১৩ মাসের কারাদণ্ড উল্লাপাড়ায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী পাবনায় কিশোরীকে ধর্ষণ ও হত্যার জেরে বাড়িতে অগ্নিসংযোগ, দগ্ধ ৩ জনের মৃত্যু ঢাকায় নিয়ে যাওয়ার পর গৃহবধূ ৭ দিন ধরে নিখোঁজ পাবনা ও নারায়ণগঞ্জ ফতুল্লা থানায় অভিযোগ, তদন্তে পুলিশ অভয়নগরে দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাণীনগরে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৯:২০ অপরাহ্ন

নওগাঁর রাণীনগরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা পরিষদ মুক্তমঞ্চ প্রাঙ্গনে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা বিএনপির সহ-সভাপতি একেএম জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীদের উদ্ভাবন করা বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন এবং বিস্তারিত জানেন। এ মেলায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরে আলোচনা সভা শেষে বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থী ও মেলায় স্থাপন করা স্টলগুলোর মধ্যে শ্রেষ্ঠদের পুরস্কৃত করা হয়। প্রথমবারের মতো এমন মেলায় এসে নিজেদের উদ্ভাবন করা প্রযুক্তি দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করতে পারায় উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। এই ধরণের মেলা আরও বড় পরিসরে আয়োজন করতে পারলে ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীরা যেমন অনুপ্রাণিত হবে তেমনি ভাবে পরিবেশবান্ধব ও সময়োপযোগী প্রযুক্তিগুলো দেশব্যাপী ছড়িয়ে পড়বে দেখে আগ্রহী হবে অন্যরাও। তাই আগামীতে আরও বেশি বেশি এই ধরণের মেলা ও অনুষ্ঠানের আয়োজন করার কোন বিকল্প নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর