শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

হান্ডিয়াল কলেজ গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:২১ অপরাহ্ন

পাবনা জেলার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী হান্ডিয়াল কলেজে গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কলেজ সংলগ্ন রাস্তায় আনুষ্ঠানিকভাবে এই গেট নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

 

গেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও পাবনা জেলা কৃষক দলর সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম নিকসন।

 

এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ মহসিন আলী, হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই সঞ্জিত, হান্ডিয়াল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ আব্দুল হামিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, কৃষক দল হান্ডিয়াল শাখার সাবেক সভাপতি মোঃ আব্দুল হান্নান খোকন, মোঃ সাদেক আলী, হান্ডিয়াল ইউনিয়ন যুবদলের সিনিয়র আহবায়ক জাকিরুল ইসলাম, আহবায়ক আলাউদ্দিন, জামায়াতে ইসলামী হান্ডিয়াল শাখার সভাপতি ডাঃ মোঃ হোসেন মুনছুর, সম্পাদক মোঃ হুমায়ুন কবির, বাঘলবাড়ি দাখিল মাদ্রাসার সুপার মোঃ ওসমান গনী, পাকপাড়া আলিম মাদ্রাসার শিক্ষক আলহাজ্ব মোঃ আলতাফ হোসেন, হান্ডিয়াল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রনি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোঃ আমিরুল ইসলাম নিকসন বলেন, “হান্ডিয়াল কলেজ এলাকার শিক্ষার্থীদের জন্য একটি দৃষ্টিনন্দন ও নিরাপদ প্রবেশদ্বার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই গেট নির্মাণ কাজ সম্পন্ন হলে কলেজের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা আরও নিশ্চিত হবে। ভবিষ্যতেও কলেজের উন্নয়নে প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করা হবে।”

 

ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাওঃ মোঃ হাবিবুর রহমান।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও এলাকাবাসীর উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর