বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে প্রবীণ কবি আব্দুস সাত্তার পলাশীর ৭৪তম জন্মদিন উদযাপন দু”দিনের ব্যবধানে ফরিদপুরে আবারো ১০ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুরিয়ে ধ্বংস নাগরপুরের ভাদ্রা ইউনিয়নে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত নাগরপুরে তীব্র নদী ভাঙ্গন অর্ধশত বসত বাড়ি,মসজিদ ও ফসলি জমি নদী গর্ভে বিলীন চাটমোহরে ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীকে কারাদণ্ড লামায় কোয়ান্টামের বৃদ্ধাশ্রমে বিরোধীয় জমি উভয় মধ্যো সমঝোতা একদন্ত উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

চৌহালীতে “অবৈধ ট্রলি”র দাপটে বিপর্যস্ত সড়ক, জমি ও নদীর তীর

চৌহালী(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ
আপডেট সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
oplus_0

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় “অবৈধ ট্রলি”র দখলে চলে যাচ্ছে পাকা সড়ক, গ্রামীণ রাস্তা, আবাদি জমি ও যমুনা নদীর তীর—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের মধ্যে। উপজেলার বিভিন্ন এলাকায় এসব ট্রলির অবাধ চলাচলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
উপজেলার ঘোড়জান, খাষকাউলিয়া, খাষপুকুরিয়া ও বাঘুটিয়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্ট—স্টীল ব্রিজ, মোকার ভাঙা, শাকপাল, দক্ষিণ খাষকাউলিয়া, আজিম উদ্দিন মোড়, চর জাজুরিয়া, চরনাকালিয়া ও ভূতের মোড়সহ নানা এলাকায় ট্রলির দৌরাত্ম্য সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
বিশেষ করে খাষপুকুরিয়া উত্তর পাড়ায় যমুনা নদীর ঘাট সংলগ্ন কয়েক একর জায়গাজুড়ে ১০–১৫ ফুট গভীর করে মাটি কাটা হচ্ছে। এতে নদীভাঙনের ঝুঁকি বেড়ে গেছে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। সরেজমিনে এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ নেতা সাঈদ মোল্লার কয়েকটি ট্রলি দিয়ে দিন-রাত মাটি কাটার ফলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এসব ট্রলি দিয়ে অবৈধভাবে বালু ও মাটি পরিবহন করা হচ্ছে। ফলে পাকা সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে, গ্রামীণ রাস্তা ভেঙে পড়ছে এবং ফসলি জমি নষ্ট হচ্ছে। পাশাপাশি যমুনা নদীর তীরবর্তী এলাকা ঝুঁকির মুখে পড়ছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
স্থানীয়দের ভাষ্য, “এগুলো গাড়ি নয়, যেন দানব। দিন-রাত অবাধে চলাচল করছে। রাস্তা ভেঙে যাচ্ছে, জমি নষ্ট হচ্ছে। প্রতিবাদ করলে উল্টো হুমকি দেওয়া হয়।”
তাদের দাবি, এক শ্রেণীর অসাধু বালু ও মাটি ব্যবসায়ী প্রভাব খাটিয়ে এবং ক্ষমতার অপব্যবহার করে সরকার নিষিদ্ধ এসব “অবৈধ ট্রলি” চালাচ্ছে। প্রতিবাদ করলে সাধারণ মানুষকে ভয়ভীতি ও হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা অবৈধ ট্রলির চলাচল বন্ধ, সড়ক ও পরিবেশ রক্ষা এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার ভুমি মো, হাসিবুর রহমান কোন সাক্ষাৎকার দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর