বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

যমুনা পারের জেলে -মো: আলমগীর হোসেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০, ১০:১২ পূর্বাহ্ন

জেলে হারানদের বাড়ী
যমুনা নদীর পাড়ে,
জীবন-জীবিকা চলে তাদের
বোয়াল ইলিশ ধরে ।

রাক্ষুসী যমুনার করাল গ্রাসে,
হারানদের ভিটেমাটি
সব গেছে ভেসে ।

হারানদের একমাত্র সম্বল
ভিটে যখন ভাঙতে থাকে,
স্ত্রী মিনা কত পুজো করল
ঐ যমুনার বাকে ।

যমুনার দুরন্ত জলে বাতাসা শিন্নি পায়েস
ছোট্র ভেলায় প্রদীপ জেলে
করছে অনেক পুজে,
তাই কি ? ঐ রাক্ষুসী যমুনা
কারোর দু:খের কথা বোঝে !

তবু ও তারা রয়েই গেছে
ঐ রাক্ষুসী যমুনার কোলে
তারা যে হতভাগ্য দরিদ্র জেলে ।

প্রতিদিন জাল নিয়ে তারা
নামে যমুনার ঢালে,
তারা ভীষন খুশি হয়
দু-একটা বোয়াল ইলিশ পেলে ।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর