বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

বনলতা – আশরাফুজ্জামান শাওন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১৪ জুন, ২০২০, ১২:৪৮ অপরাহ্ন

আমি দেখবে তোমায়
কোন এক স্বপ্ন ঘেরা রাতে
আঁকাবাকা মেঠোপথে সবুজ গালিচায়
প্রান্তের যত ইচ্ছে লুকিয়ে আছে
তোমার কাজল কালো চোখের
গোলাপি ঠোঁটে
কাচের চুড়ির বাহারি হাতে
আমি তোমাকে দেখবো
দুচোখ ভরে।
বনলতা!
তোমার চুলের ঘ্রান নেব
কোন মধুশ্রেরি জোছনার
পাশে বসে মেহেদী রঙে রঙ্গিন করবো তোমার হাত

বনলতা,
তোমার খোঁপায় গুজে দেব রজনী গন্ধা
লাল ফিতায় বেঁধে দেব তোমার অগোছালো কেশে,
বেনি যেমন করে
মেঠোপথে তোমার কমল হাতে ইস্পর্শের
রঙিন করবো পৃথিবী
রংধনুর সাত রঙে।

বনলতা,
তোমার ঝুমকোলতা দুলে
দুলেছে হৃদয়, দুলেছে কাশবন হিমেল হাওয়াই
অতৃপ্ত ভালবাসায়
বনলতা, চেয়ে আছি তোমার দিকে
ছেড়ে যাবে নাত, আমাকে!
এই ভূবন পথে
ভালবাসি তোমায় ভালবাসি যতদিন পৃথিবী রবে।

(পরিচিতঃ
মোঃ আশরাফুজ্জামান শাওন
সাতক্ষীরা সরকারি কলেজ
ব্যবস্থাপনা বিভাগ)


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর