শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মিতা ও সারা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন এমপির সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভাঙ্গুড়ায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও মশাল মিছিল গোপালপুরে ইয়াবাসহ নারী-পুরুষ আটক, নারীর ঘর ভাঙচুর-লুটপাট আটঘরিয়ায় দুর্গাপূজা ঘিরে কড়া  নিরাপত্তা জোরদার, আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং  নাগরপুরে বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত  ঈশ্বরদীতে ১২বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  ঈশ্বরদীর গোয়াল বাথান গ্রামে বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বঙ্গবন্ধু ও বাঙ্গালী – মো: আলমগীর হোসেন

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২ জুন, ২০২০, ৯:৩১ পূর্বাহ্ন

পশ্চিমা শকুন, হায়েনার দল
বাংলায় করিতো শোষন নির্যাতন,
অসহায় বাঙ্গালীদের বাঁচাতে
বঙ্গবন্ধু করেছেন আন্দোলন অনশন।

বঙ্গবন্ধুর স্বপ্ন শাসক হতে নয়
চেয়েছেন বাংলায় স্বাধীনতা সুখ-শান্তি,
তাতে শোসক হায়েনার কাছে
পেয়েছে কত নির্যাতন কষ্ট ভোগান্তি।

কাক শকুনের দল ২৫মার্চ কালো রাত্রে
বাঙ্গালীদের উপর ঝাপিয়ে পড়ে,
ঐ সময় ঘুমন্ত নিরস্ত্র
হাজারো বাঙ্গালী যায় মরে।

বঙ্গবন্ধু ঐ রাত্রে ওর্য়ালেস যোগে
মহান মুক্তিযুদ্ধের দেন ঘোষনা,
সেই ডাকে মুক্তিযুদ্ধ শুরু করে
বাংলার দামাল মুক্তিসেনা।

লাগো শহীদের রক্ত ও নারীর
সম্ভ্রম হারিয়ে বাংলাকে শত্রুমুক্ত করে,
স্বাধীন বাংলার পতাকা হাতে নিয়ে
অদম্য সাহসী মুক্তিকামীরা ঘরে ফেরে।

হায়েনার দীর্ঘদিনের শোষন ও আক্রমনে
বাংলার অর্থনীতি হয়েছিল একদম অচল,
সদ্য স্বাধীন দেশে বঙ্গবন্ধুর
ঐকান্তিক প্রচেষ্টায় অর্থনীতি হয় সচল।

স্বাধীন বাংলার অগ্রগতি ঠেকাতে
দেশী-বিদেশী দোসরদের কু-মন্ত্রনায়,
স্বাধীন বাংলাদেশের স্থপতি
শত্রুর হাতে সপরিবারে শহীদ হয়।

বঙ্গবন্ধু না থাকলে
এদেশ হতো কাশ্মির বা ফিলিস্তিন,
তাই তো জাতির জনকের কাছে
এ জাতির রয়েছে অনেক ঋন।

মো: আলমগীর হোসেন
গ্রাম-লাঙ্গলমোড়া, ঘুড়কা
রায়গঞ্জ, সিরাজগঞ্জ-৬৭২০
মোবাইল- ০১৭৪০-৭১৪৬৫৬


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর