বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গুরুদাসপুরে সংখ্যালঘুর জমি জবরদখলের অভিযোগ অভয়নগরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর ছবি বিকৃত করে টিকটকে অশ্লীল ভিডিও-ছবি ছড়ানোর অভিযোগ আটঘরিয়ায় ৩ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে দেবোত্তর  ইউপি কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন চাটমোহরে পৌর পার্কের উদ্বোধন করলেন পাবনার জেলা প্রশাসক লামায় অবৈধ বালু উত্তোলনে প্রশাসনের অভিযান; ১ লাখ ৮০ হাজার ঘনফুট বালু জব্দ গোপালপুরে ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের উদ্যোগে খামার ব্যবস্থাপনা সেমিনার অনুষ্ঠিত দৌলতপুরে খাটের নিচে লুকানো ৪০০ গ্রাম গাঁজাসহ নারী আটক গোপালপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের কাচের বোতলে পেট্রোল দিয়ে আগুন নিক্ষেপের অভিযোগ 

মন বদলের ঘাট – নূরুজ্জামান সবুজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৩০ মে, ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ন

বড়াল পাড়ের কাশফুল ছুঁয়ে ছুঁয়ে
কখন পেড়িয়ে এসেছি মনবদলের ঘাট,
তবে কি পথের মাঝেই হারিয়ে ফেলেছি পথ
আমাকে নিয়ে টানাটানি করে দ্বৈরথ
ধূসর গোধূলি যুবতী রাত
চুপিচুপি চলে যায় এখন মধ্যরাত
রাতের রেলগাড়ী পাড় হয়ে যায়
পড়ে থাকে স্টেশন শরৎনগর হাট।
হারান মাঝি ঘুমিয়ে যায় থেমে গেছে পারাপার
তবে কি আমার সমুখে অন্ধকার অমাবস্যার?
হঠাৎ করেই উঠলো জ্বলে আলো
আহ! কি যে লাগলো ভালো
কালের কন্ঠে  জিজ্ঞেস করলে -কে তুমি?
নিশুতি রাতের নিস্তব্ধতা দিয়ে গেলো উত্তর আমি তার
মনবদলের ঘাটে মনচুরি করছে যে চোর,আমি তার – আমি তার।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর