সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

ভূঞাপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো বাড়ি পুড়ে ছাই

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ৮ মে, ২০২০, ৮:৫৩ অপরাহ্ন

কামরান পারভেজ ইভান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 

টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলার ফলদা ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য গোলাম মোস্তফার (৫০) বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

০৮ মে (শুক্রবার) সকাল ১০ টা ৪৫ মিনিটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে গ্রামবাসীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।

এই ভয়াবহ অগ্নিকান্ডে থাকার ঘরসহ ঘরের সকল সামগ্রী পুড়ে যায়। সে ঘরের কোন কিছু আগুন থেকে রক্ষা করতে পারেনি। ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘরের অন্যান্য সামগ্রীর সাথে তার ছেলে মেয়ে দুজনের সকল বই খাতা পুড়ে যায়। ঘরের আসবাপত্র সহ কাপড় ও জরুরী সকল কাগজ পুড়ে যায়। আরো নগদ ২০,০০০ টাকা সহ প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের ইউনিট এলাকায় পৌঁছালেও যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় তারা ঘটনাস্থলে যেতে পারে না। পরে গ্রামবাসীর ১ঘন্টার যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যার ফলে বাড়ির কোন কিছু রক্ষা করা সম্ভব হয়নি।

গ্রামবাসী জানান, বৈদ্যুতিক মিটারের ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হতে পারে এমনটা ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর