সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৪:০৮ অপরাহ্ন

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী উপস্থিত থেকে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মানিক চৌধুরী, উপজেলার দু’টি প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী ও আনিসুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ,সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রিপামনি দেবী বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বিদ্রোহী কবি নন, তিনি মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতির কবি।

তাঁর সাহিত্য ও সংগীত আমাদের সমাজ ও রাষ্ট্রের জন্য আজও অত্যন্ত প্রাসঙ্গিক। তিনি বলেন, নজরুলের চেতনা ও সৃষ্টিশীলতা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সাংস্কৃতিক কর্মকান্ড আরও বাড়াতে হবে। এজন্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল সংগীত, কবিতা আবৃত্তি, রচনা ও আলোচনা সভার আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। আলোচনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থীরা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন সংগীত পরিবেশন করে। তাদের কন্ঠে নজরুল সংগীতের সুরে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। মনোমুগ্ধকর পরিবেশনায় উপস্থিত অতিথি ও দর্শনার্থীরা মুগ্ধ হন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর