বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন

চাটমোহরে বজ্রপাতে এক ব্যক্তির মৃত্যু

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: বুধবার, ১৩ মে, ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

চাটমোহর উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। নিহত রব্বান (৬০) মূলগ্রাম ইউনিয়নের সাহাপুর লিচুবাগান এলাকার বাসিন্দা। তিনি মৃত আক্কেল আলীর ছেলে।
১৩ মে (বুধবার) দুপুর আড়াইটার দিকে বৃষ্টি শুরু হলে রব্বান লিচু বাগানে যান। এ সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয়রা জানান, বৃষ্টির মধ্যে বাগানে কাজ করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে।
মূলগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দেশের বিভিন্ন স্থানে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে বজ্রপাতের ঘটনা বেড়ে যায়। আবহাওয়াবিদরা খোলা জায়গা, গাছপালা ও উঁচু স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়ে থাকেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর