সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
চৌহালীতে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের উপজেলা পর্যায়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন শতবর্ষ পেরোলেও ছাউনি মেলেনি: রোদ-বৃষ্টির সাথে যুদ্ধ করে চলছে রুহিয়া স্টেশনের ২ শত যাত্রী আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১ম সেমিফাইনালে উল্লাপাড়া তামিম স্পোর্টস একাডেমি বিজয় সাতক্ষীরায় যুব উন্নয়নের প্রশিক্ষক আসাদুজ্জামানের যড়যন্ত্রে নাজেহাল কর্মকর্তা কর্মচারী রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময় ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধ, অবৈধ দখলের অভিযোগ ও বিভ্রান্তিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক পিতা হত্যা

রুহিয়ায় শিক্ষার মানোন্নয়নে ইউএনও’র মতবিনিময়

দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:৫৪ অপরাহ্ন

রুহিয়ায় প্রাথমিক শিক্ষার সার্বিক গুণগত মানোন্নয়ন ও শিক্ষাদান কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে প্রধান শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় রুহিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। ​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলাউদ্দিন। এ সময় এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক পরিবেশ, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, ঝরে পড়া রোধ এবং শ্রেণিকক্ষে পাঠদানের মান উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ​উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন বলেন, প্রাথমিক শিক্ষাই হচ্ছে জাতির মেধা গঠনের মূল ভিত্তি। তৃণমূল পর্যায় থেকে শিক্ষার মান নিশ্চিত করতে না পারলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। আমাদের লক্ষ্য রুহিয়ার বিদ্যালয়গুলোকে আধুনিক ও শিশুবান্ধব শিখন কেন্দ্র হিসেবে গড়ে তোলা। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। ​সভায় উপস্থিত প্রধান শিক্ষকগণ নিজ নিজ বিদ্যালয়ের নানা সীমাবদ্ধতা তুলে ধরেন এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে দিকনির্দেশনা বাস্তবায়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মতবিনিময় সভায় স্থানীয় অন্যান্য কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর