সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

ভাঙ্গুড়ায় বিএম কলেজের মাটি দিয়ে অধ্যক্ষের জায়গা ভরাট!

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

চলনবিলের আলো ভাঙ্গুড়া অফিস:

পাবনার ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নামীও সম্পত্তির মাটি কেটে গর্ত করে নিজের জায়গা ভরাট করার অভিযোগ পাওয়া গেছে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। শুক্রবার বিকেলে কলেজের অধ্যক্ষ মোঃ বদরুল আলম বিদ্যুত কয়েকজন শ্রমিক দিয়ে এ মাটি তার নিজের পোল্ট্রি খামারের পাশে একটি ডোবা ভরাট করছেন। এ ঘটনায় এলাকাবাসিদের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

মাটি কাটার সময় শ্রমিক সর্দার গোলাম মওলা বলেন, কলেজের অধ্যক্ষ মোঃ বদরুল আলম বিদ্যুতের নির্দেশে এখান থেকে মাটি কেটে তার নিজস্ব জায়গায় দেওয়া হচ্ছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গণি বলেন, জীবনে এই প্রথম দেখলাম এবং শুনলাম অধ্যক্ষ কলেজের জায়গা থেকে মাটি কেটে তার নিজের জায়গা ভরাট করছে, এখন দেখছি “রক্ষকই ভক্ষক”।

নাম না প্রকাশের শর্তে বেশ কয়েকজন বলেন, অধ্যক্ষ অবৈধ ক্ষমতার দাপটে এমনটা তিনি করেছেন।মাটি কাটার বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ বদরুল আলম বিদ্যুত বলেন, আমি আমার জমি থেকে মাটি কাটছি।

এ ব্যাপারে কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আশরাফুজ্জামান বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নায়েব সাহেবকে পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর