শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

মোঃ কামাল হোসেন, অভয়নগর(যশোর):
আপডেট সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

‎যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজার সংলগ্ন এলাকায় সরকারি প্রকল্পের আওতায় সেতু নির্মাণের পাইলিং কাজে নদীর পাড়ের মাটি কেটে নদীর তীরবর্তী অংশ ভরাট করার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান হাবিবা কনস্ট্রাকশনের বিরুদ্ধে। এ ঘটনায় নদীর স্বাভাবিক প্রবাহ ও তীরের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে । ‎সরেজমিনে দেখা যায়, নদীর দুই পাড়ে শিটপাইল বসিয়ে অস্থায়ী কাঠামো তৈরি করা হয়েছে। এরপর নদীর পাড়ের মাটি কেটে একাংশ ভরাট করে সেখানে ভারী যন্ত্রপাতি দিয়ে সেতুর পাইলিংয়ের কাজ চালানো হচ্ছে। অপর পাড়েও মাটি ভরাটের কাজ চলছে। মাটি কাটার স্থানে ঠিকাদারি প্রতিষ্ঠানের নির্মাণসামগ্রী, ভারী যন্ত্রপাতি ও অন্যান্য মালামাল রাখা হয়েছে । ‎নদীর পাড়ের মাটি কাটার বিষয়টি স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার এমডি ইমরান হোসেন বলেন, পাইলিংয়ের কাজে ভারী যন্ত্রপাতি ব্যবহারের জন্য জায়গার প্রয়োজন হওয়ায় নদীর পাড়ের মাটি কেটে জায়গাটি সমান করা হয়েছে। কাজ শেষ হলে ভরাট করা মাটি সরিয়ে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে ।

‎‎এ বিষয়ে সাইটে থাকা যশোর সদর উপজেলা প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. সাইফুল্লাহও জানান, পাইলিংয়ের কাজের সুবিধার্থে মাটি ব্যবহার করা হয়েছে এবং কাজ শেষে তা সরিয়ে নেওয়া হবে । ‎প্রকল্পটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের চুক্তিমূল্য ১৫ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৫১৮ টাকা। সেতুটির দৈর্ঘ্য ৮১ মিটার। প্রকল্পের আওতায় পাইলিং, পাইল ক্যাপ, অ্যাবাটমেন্ট ওয়াল, গার্ডার, ডেক স্ল্যাব, রেলিং ও অ্যাপ্রোচ রোডসহ বিভিন্ন নির্মাণকাজ রয়েছে ।

‎‎প্রকল্পের নাম, যশোর সদর উপজেলা, জেলা যশোর-এর অন্তর্গত বসুন্দিয়া মোড় আরএইচডি-বসুন্দিয়া জিসি সড়কের চেইনেজ ৩৩০০ মিটার (নতুন চেইনেজ ৩২২০ মিটার)-এ ৮১.০০ মিটার দীর্ঘ আরসিসি আর্চ গার্ডার সেতুর প্রতিস্থাপন বিভাগের অবশিষ্ট নির্মাণকাজ ।

‎‎নির্মাণকাজটি বাস্তবায়ন করছে মাদারীপুরের ঠিকাদারি প্রতিষ্ঠান হাবিবা কনস্ট্রাকশন ।

‎‎নদীর পাড়ের মাটি কেটে ভরাটের বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. মাহাবুবের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। পরে সাইট ইঞ্জিনিয়ার এমডি ইমরান হোসেনের সঙ্গে কথা হলে তিনি একই বক্তব্য পুনর্ব্যক্ত করেন । ‎‎নদীর পাড় মাটি দিয়ে ভরাটের জন্য কোনো অনুমতি নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে যশোর সদর উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান বলেন, এ জন্য আলাদা কোনো অনুমতির প্রয়োজন নেই। এটি নির্মাণকাজের অংশ এবং কাজ শেষ হলে মাটি নির্ধারিত জায়গায় সরিয়ে নেওয়া হবে ।

‎‎এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী আহমেদ মাহবুবুর রহমান বলেন, সাইটে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পাইলিংয়ের কাজ চলছে। কাজ শেষ হলে মাটি সরিয়ে ফেলা হবে ।

‎‎তবে নদীর পাড় মাটি দিয়ে ভরাট করে সেতুর পাইলিংয়ের কাজ করাকে সম্পূর্ণ অবৈধ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) খুলনা বিভাগের উপপরিচালক মোহাম্মদ মাসুদ পারভেজ ।

‎‎তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছিল এবং তাদের ধারণ করা ভিডিও তিনি দেখেছেন। নদীর পাড় মাটি দিয়ে ভরাট করে এভাবে পাইলিংয়ের কাজ করার সুযোগ নেই। তিনি সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান ।

‎‎এদিকে, সরকারি প্রকল্পের কাজের সুবিধার্থে নদীর পাড়ের মাটি কেটে নদীর তীরবর্তী অংশ ভরাটের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন, পরিবেশগত প্রভাব এবং কাজ শেষে নদীর পাড় পূর্বাবস্থায় ফিরিয়ে আনা হবে কি না, এসব বিষয় নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সরেজমিন তদন্তের দাবি উঠেছে ।

‎


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর