শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ষড়যন্ত্রের জালে বন্দি নওয়াপাড়া পৌর বিএনপির কাণ্ডারি, ২৮ মামলার যোদ্ধা আজ উপেক্ষিত ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন লামায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটমোহরে তিন মাদক সেবীর কারাদণ্ড পাবনায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর আয়োজনে অর্থনৈতিক শুমারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আটোয়ারীতে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা পাবনার জিনিয়াস প্রি-ক্যাডেট স্কুলে শিশু শিক্ষার্থীদের নিয়ে ফল উৎসব

আগৈলঝাড়ায় জনতার হাতে দুই চোর আটক

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল :
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১, ৩:৩৮ অপরাহ্ন

বরিশালের আগৈলঝাড়ায় রাইচ মিলের মেশিন চুরি করতে গিয়ে হাতে নাতে জনতার হাতে আটক হয়েছে দুই চোর। আটককৃতদের দুই জনকে পুলিশের তুলে দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বুধবার রাতে উপজেলার বাকাল ইউনিয়নের আমবাড়ি গ্রামে শংকর হালদারের বাড়ির রাইস মিলের মেশিন চুরি করে নিয়ে যাওয়ার সময় গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের মৃত ধলু কাজীর ছেলে বেল্লাল কাজী (৩৫) ও বার্থী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবুল কাশেমকে (১৯) স্থাানীয়রা আটক করে থানায় খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক দুই চোরকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শংকর হালদার বাদী হয়ে বুধবার রাতেই থানায় মামলা দায়ের করেছে, নং-১৩।
মামলার তদন্তকারী অফিসার এসআই মিজানুর রহমান মিশু জানান, শংকর হালদারের দায়ের করা মামলায়
আটক দুই চোরকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর