শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

ভাঙ্গুড়ায় গলায় খাবার আটকে নারীর মৃত্যু

মোঃআব্দুল আজিজ, স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১, ৬:৫৪ অপরাহ্ন

পাবনার ভাঙ্গুড়ায় গলায় খাবার আটকে জরিনা খাতুন ( ৫৫ ) নামের এক নারীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের পশ্চিমপাড়া মহল্লার হোসেন আলী ফকিরের স্ত্রী।

প্রতিবেশিরা জানান, সকালে মুরগীর গোস্ত দিয়ে ভাত খেতে বসেন জরিনা। খাবার খাওয়ার এক পর্যায়ে তার গলায় ভাত আটকে যায়। পরিবারের লোকজন দ্রুত তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম বলেন, “ধারণা করা হচ্ছে খাবার শ্বাসনালিতে ঢুকে শ্বাসনালি বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।”

স্থানীয় ইউপি সদস্য মোঃ নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাত খেতে গেলে মাঝে মধ্যেই ওই নারীর গলায় খাবার আটকে যেতো বলে তিনি শুনেছেন।

 

 

#চলনবিলের আলো / আপন


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর