বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

নাটোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০, ১১:০৪ পূর্বাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বাগাতিপাড়ায় পানিতে ডুবে সিনহা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সোনাপুর এলাকার হিজলি দিঘাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সিনহা নাটোর সদর উপজেলা জাঠিয়ান গ্রামের জালাল উদ্দীনের ছেলে। স্থানীয়রা জানায়, সিনহা ঈদে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে। গতকাল বিকেল ৩ টার পর থেকে শিশু সিনহাকে খুঁজে পাওয়া যাচ্ছিলো না।

এ নিয়ে পরিবারের পক্ষ থেকে এলাকায় মাইকিংও করা হয়। অনেক খুঁজাখুজিঁর পরও তাকে পাওয়া যায়নি। পরে আজ সকালে বাড়ির পাশের পুকুরে মৃত দেহটি ভেসে উঠে। স্থানীয়দের ধারনা খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।

বাগাতিপাড়া খানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হক জানান, আজ সকালে বিষয়টি আমাদের জানানো হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করবো এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর