বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৭ মে, ২০২০, ৫:০৯ অপরাহ্ন

ভরত রায় প্রত্যয়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের চিরিরবন্দরে ট্রাকের ধাক্কায় পাগলুতে থাকা যাত্রী সালেহীন ইসলাম (১৬) ও আজগার আলী (৫০) নামক দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ১০ ঘটিকার দিকে দিনাজপুর-রংপুর হাইওয়ে সড়কের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর মহিলা কলেজের সামনে ঘটনাটি ঘটে। নিহত সালেহীন ইসলাম চিরিরবন্দর উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চকগোবিন্দ গ্রামের হানিফ ইসলামের পুত্র ও নিহত আজগার আলী একই এলাকার মন্ডলপাড়ার বাসিন্দা।

স্থানীয়রা জানান, রাত প্রায় সাড়ে ১০ ঘটিকায় দিনাজপুরগামী একটি পাগলু গাড়ি দ্রুত গতিতে ট্রাক্টরের সাথে ধাক্কা লাগলে পাগলু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং ঘটনাস্থলে দুজনেই নিহত হন। এছাড়া পাগলুতে থাকা বাকী আহত তিন জন যাত্রীকে তৎক্ষনাৎ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি.এম শামসুর নূর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর