বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

বড়াইগ্রামে ধান মাড়াই মেশিনে পৃষ্ঠ হয়ে স্কুল ছাত্র নিহত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ৫:১৭ অপরাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে ধান মাড়াই মেশিনের নিচে পৃষ্ঠ হয়ে স্কুল ছাত্র নিহত হয়েছে। নিহত মোঃ পিয়াস(১৬) উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামের মোঃ খলিল হোসেনের ছেলে। সে জোনাইল এম এল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির মানবিক বিভাগে পড়াশোনা করতো। আজ মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে ধান মাড়াই করার জন্য ইউনিয়নের ভিটা কাজিপুরের উদ্দেশ্যে পিয়াসসহ আরো দুইজন রওনা দেয়। চামটা বিলের ব্রিজে উঠার সময় ধান মাড়াই করার মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বাঁচার জন্য পিয়াস এবং মেশিনে থাকা আরো দুইজন মেশিন থেকে লাফিয়ে পড়লে মেশিনটি উল্টে পিয়াস এর উপর পড়ে। আহত অবস্থায় পিয়াসকে জোনাইল শাফি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। অবস্থা আশঙ্কাজনক দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে রাস্তায় পিয়াস নিহত হয়।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর