সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’ রাণীনগরে বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে প্রাণ গেল কিশোরের! আহত ৫ ভারতে বিভিন্ন মেয়াদে জেল খেটে বেনাপোল দিয়ে দেশে ফিরল ৩৩ জন বাংলাদেশী নাগরিক নাগরপুরে অসচ্ছলদের ঈদ উপহার দিলেন ভাদ্রা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আদনান রুসেল কাঞ্চনপুর ছনকা পাড়া যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বান্দরবানে চাঞ্চল্যকর মা ও শিশু মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ সুপার দেশবাসীকে মাহে রমজান শেষে পবিত্র ঈদ-উল‎ফিতরের শুভেচ্ছা জানালেন জাকারিয়া পিন্টু নাগরপুরে এসএসসি ব্যাচ’২০০৭ এর ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণ, মামলা তুলে নিতে পরিবারকে হুমকি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

খন্দকার মোহাম্মাদ আলী:
সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আদালতে মামলা দায়েরের পর কিশোরীর বাবাকে মামলা তুলে নিতে হুমকি দেয়ার অভিযোগ করা হয়েছে।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, কিশোরী ও তার মা কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের পাইকশা লাহিড়ীবাড়ি গ্রামে মজিবর রহমানের বাড়িতে দীর্ঘ দিন যাবত তাঁতের কাজ করতো। এক পর্যায়ে মায়ের অনুপস্থিতিতে গত ৫ ডিসেম্বর তাঁত মালিক মজিবরের ছেলে মনিরুল ইসলাম মনি (২৮) ঐ কিশোরীকে ধর্ষণ করে। এঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে মনিরুল ও তার চাচাতো ভাই নুরনবীকে আসামী করে গত ১৩ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামীরা মামলা তুলে নিতে হুমকী দিচ্ছে বলে কিশোরীর পরিবার অভিযোগ করেছেন।

কিশোরীর বাবা জানান, গত শনিবার (৫ ডিসেম্বর) রাতে ভয়ভীতি দেখিয়ে আমার মেয়েকে ধর্ষণ করে মনিরুল। ঘটনাটি আমার মেয়ে তার মাকে বললে স্থানীয়দের বিষয়টি জানাই। পরে তাদের পরামর্শ মতো কোর্টে মামলা করা হয়েছে। মামলার পর থেকে আমাদের নানান ভাবে হুমকি দিয়ে যাচ্ছে।

কামারখন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) কে, এম রাকিবুল হুদা জানান, ধর্ষণের মামলা সংক্রান্ত কোন তথ্য এখনও হাতে পাইনি। অভিযোগ হাতে পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর