শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

নাটোরে কলেজ ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ১০:২৬ পূর্বাহ্ন

সুজন কুমার,নাটোর প্রতিনিধি:

নাটোরে শহরের দক্ষিণ বড়গাছার মৃদুলা ছাত্রী নিবাস থেকে মৌমিতা আক্তার (২৫) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সারাদিন তাকে দেখতে না পেয়ে অন্য ছাত্রীরা খোজা খুজির এক পর্যায়ে রুমের ভেতর থেক দরজা বন্ধ দেখতে পায়। পরে দরজার ফুটো দিয়ে ভেতরে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ভবন মালিককে খবর দেয়। ভবন মালিক পুলিশে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে তার লাশ উদ্ধার করে।

 

মৌমিতা আক্তার সিংড়া উপজেলার বিয়াস থানার আয়েস গ্রামের মাহবুবুর রহমানের কন্যা ও বনপাড়া ফজিলাতুন্নেছা মুজিব অনার্স কলেজে শেষ বর্ষের ছাত্রী। তবে সে নাটোর শহরের মৃদুলা ছাত্রী নিবাসের তৃতীয় তলার একটি কক্ষে থেকে দুই বৎসর যাবৎ পড়াশোনা করছিল। বিষয়টি নিশ্চিত করে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, তার মৃত্যুর সঠিক কোনো কারণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর