বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আটঘরিয়ায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল মাদরাসা ও কারিগরি প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ চাটমোহর পৌরসভায় দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা সাতক্ষীরা তালতলায় কোহিনুর হত্যা ঘটনায় থানায় মামলা, কারখানার মালিক গ্রেপ্তার গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা গুরুদাসপুরে মানবতার সেবায় রাশিদ-নিলু ফাউন্ডেশন আটোয়ারীতে শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোরের গুরুত্ব বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আলোচনা যানজটের কবলে আতাইকুলা, প্রতিদিন দুর্ভোগে হাজারো মানুষ- সমাধান কবে? দৌলতপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন

নবীগঞ্জে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, প্রাণ গেল ২ জনের

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২২ মে, ২০২০, ৫:২০ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বাঁশ বোঝাই ট্রাকের পেছনে সিএনজি চালিত অটো রিকশার ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বুড়িঁনাও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পারকুল গ্রামের মৃত আব্দুল কাদির এর ছেলে ও সিএনজি চালক হাফিজ আহমেদ সোহেল (৩০) ও ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার অরেন্যপাশা গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আমীর হোসন(৬০) ।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুরে শেরপুর থেকে ৫জন যাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা শায়েস্তাগঞ্জ যাচ্ছিলো। ঢাকা-সিলেট মহাসড়কের বুড়িঁনাও এলাকায় পৌঁছা মাত্রই যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশাটি দ্রুত গমিতে সামনে থাকা বাঁশ বোঝাই একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। ঘটনায়স্থলেই সিএনজি চালক হাফিজ আহমেদ সোহেল ও যাত্রী আমীর হোসন নিহত হয়। এ ঘটনায় আহত হন সিএনজির আরো ৪জন যাত্রী।

আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনের সহযোগীতায় বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও শায়েস্তাগঞ্জের একদল দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় নিহতদের মরদেহ উদ্ধার করেন। শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল হক ভূইয়া দূঘর্টনার বিষঢটি নিশ্চিত করে বলেন- আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর