মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

ভাঙ্গুড়া পৌরসভার ৭নং ওয়ার্ডের উন্নয়ন নিয়ে মেয়র রাসেলের আলোচনা সভা

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:
পাবনার ভাঙ্গুড়া পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেলের চলমান ৫ বছরের সাফল্য ও উন্নয়ন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ নভেম্বর) ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ আয়োজিত সাবেক ভাইস চেয়ারম্যান পিএম আব্দুর রাজ্জাকের বাড়িতে সন্ধ্যায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আব্দুর রহিম।

অনুষ্ঠানে গোলাম হাসনাইন রাসেলের পৌর নির্বাচনে বিজয় লাভ করে ৫ বছর পূর্বে ক্ষমতা গ্রহণ করে চলমান সময় পর্যন্ত এই ওয়ার্ডের উন্নয়ন গুলি তুলে ধরে বক্তব্য দেন। তারা বলেন, মাদক নির্মূল, পৌর এলাকা আলোকিতকরণ, রাস্তা নির্মাণ, পুরাতন রাস্তা সংষ্করণ, ড্রেনেজ ব্যবস্থা নির্মাণসহ নাগরিক সুবিধা প্রদানের ক্ষেত্রে পৌরসভার পূর্বের যে কোনে মেয়রের তুলনায় গোলাম হাসনাইন রাসেল এগিয়ে আছেন। তিনি মহামারি করোনাভাইরাসের প্রর্দূভাবের সময় নিজ জীবনের পরোয়া না করে পৌর এলাকায় অসুস্থ্য মানুষের খোঁজখবর নিয়েছেন এবং তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। এছাড়াও করোনা ভাইরাসের সময় পৌরবাসীদের তিনি বিনা মূল্যে ঔষুধ বিতরণ করেছিলেন। তার দক্ষতা, সততা ও বিচক্ষণতা পৌরবাসীর নিকট গ্রহণযোগ্যতা আরও বেড়ে গেছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করে আগামী পৌর নির্বাচনে আবারও তাকেই নৌকা প্রতীক প্রদান করতে বঙ্গবন্ধু কন্যা ও আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি তৃণমুল থেকে জোর দাবী জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য আসলাম আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ জাকির হোসেন ছবি, সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান,সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মোঃ রমজান আলী খান, পৌর আওয়ামীলীগ সভাপতি ওমর ফারুক রানা,উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হাসান আরিফ, পৌর ছাত্রলীগ সভাপতি প্রভাষক হেলাল উদ্দীন খান। এর আগে ৭নং ওয়ার্ডের সাধারণ বাসিন্দা তাদের পৌর সভার পক্ষ থেকে প্রাপ্ত সুবিধা এবং তাদের আর কিছু নতুন কাজের দাবী তুলে ধরা হয়।

এসময় পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল ধর্য্যসহকারে সকালে বক্তব্য শুনে পৌরসভার পক্ষ থেকে ৭ নং ওয়ার্ডে চলমান প্রকল্প সর্ম্পকে বক্তব্যে তুলে ধরে , পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানে আশ্বাস দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্য উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ডের সহ¯্রাধিক সাধারণ নাগরিক, শিক্ষক ও সাংবাদিক বৃন্দ।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর