শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

ভাঙ্গুড়ায় জামায়াতের আমীরসহ আটক -১১

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শনিবার, ৩১ অক্টোবর, ২০২০, ১১:৫৬ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমিরসহ ১১ জনকে আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ। ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ  (ওসি)  মুহম্মদ  আনোয়ার হোসেন  ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উপজেলার  খানমরিচ  ইউনিয়নের  ময়দানদিঘী বাজারে  নাশকতার পরিকল্পনা  করছে জামাতের নেতারা এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলা জামায়তের আমীর আলী আজগর ও সাধারণ সম্পাদক মজিবুর রহমানসহ ১১ জনকে সন্ধ্যা ছয়টার দিকে আটক করে থানায় নিয়ে আসে এখন তাদের জিজ্ঞাসাবাদ চলছে ।

ভাঙ্গুড়া উপজেলা জামাতের আমীর আলী আজগর পৌর শহরের শরৎনগর ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক  ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান দিলপাশার ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ।

আটককৃতদের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার খানমরিচ ইউনিয়নে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঢেউটিন ও নগদ অর্থ সাহায্য প্রদান করে ভাঙ্গুড়ায় আসার পথে উপজেলা জামায়াতের আমিরসহ ১১ জনকে গ্রেপ্তার করে ভাঙ্গুড়া থানা পুলিশ।

 

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর