মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গোপালপুরে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃ*ত্যু শশুড় বাড়িতে গিয়ে নিখোঁজের দুইদিন পর নদীতে মিলল জাহিদের মরদেহ, দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন হেমনগরে বেলুয়া প্রিমিয়ার ক্রিকেট লীগ জমকালো ফাইনাল ও পুরস্কার বিতরণী  অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন”

ভাঙ্গুড়ায় স্মৃতি হারানো কিশোরীর স্বজনদের সন্ধ্যান চায় পুলিশ : ওসির অনন্য উদ্যোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

পাবনার ভাঙ্গুড়ায় স্মৃতি হারানো এক কিশোরীর স্বজনদের সন্ধ্যান চেয়ে সোমবার ফেস বুকে স্ট্যাটাস দিয়েছেন ওসি মুহম্মদ আনোয়ার হোসেন। জানাগেছে, রোববার মধ্যরাতে পুলিশ ভাঙ্গুড়া উপজেলার বড়ালব্রিজ রেল স্টেশনের প্লাট ফরম থেকে অজ্ঞাত পরিচয়ের ওই মেয়েটিকে পায়। মেয়েটি নিজের সম্পর্কে কিছুই বলতে পারেনা। তবে তার নাম জ্ঞিসাসা করলে শুধু বলে তানিয়া।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন জানান,গভীর রাতে প্লাটফরমে পুলিশের লোক দেখে মেয়েটি এগিয়ে আসে কিন্তু সে কিছু বলতে পারছিল না। সে অতীত স্মৃতি হারিয়ে ফেলেছে বলে মনে হয়। তখন তিনি নিজে স্টেশনে চলে যান এবং অসহায় মেয়েটিকে থানায় নিয়ে মহিলা পুলিশদের নিরাপদ হেফাজতে রাখার ব্যবস্থা করেন। তিনি মেয়েটির সন্ধ্যানে সকলের সহযোগিতা কামনা করেছেন। ওসির এই উদ্যোগকে সুশিল সমাজের প্রতিনিধিরা স্বাগত জানিয়েছেন।

ভাঙ্গুড়ার সুশিল সমাজের প্রতিনিধিরা বলেন,মেয়েটির ব্যাপারে থানায় কোন মামলা নেই,কেউ অভিযোগও দেয়নি। তারপরও পুলিশ একটি অসহায় মেয়েকে নিরাপদ হেফাজতে নিয়ে আইন শংখলা বাহিনীর সদস্য হিসাবে যে দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে তা অবশ্যই প্রসংশার দাবিদার। তারা ওসির এই পদক্ষেপকে অনন্য উদ্যোগ বলে অভিহিত করেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর