শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সলঙ্গা থানা মহিলা দলের কমিটি গঠন নিয়ে সমালোচনার ঝড় পাবনার নবাগত জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম চাটমোহরে সর্বস্তরের জনগণের সাথে মতবিনিময় করলেন বাসাইলে সোনালী ব্যাংকের বিদায়ী ব্যবস্থাপকের বিদায় ও নবাগতের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত ঘুষ দুর্নীতি দূরে থেকে সাধারণ মানুষের সেবা করার আহ্বান- আটঘরিয়ায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোপালপুরের বেলুয়া মাদ্রাসার অধ্যক্ষকে খু*নে*র অভিযোগ সাঁথিয়ায় মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড রুহিয়ায় কৃষকের স্বপ্নভঙ্গ: রাতের আঁধারে উপড়ে ফেলা হলো মিষ্টি কুমড়া খেত রাণীনগরে সড়কের পাশে মুরগির বর্জ্যের ভাগাড়: স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

চাটমোহরে বিয়ের বাস উল্টে আহত ১৫

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০, ৯:৪০ অপরাহ্ন

চাটমোহর (পাবনা) প্রতিনিধি:
পাবনার চাটমোহরে বিয়ের বাস উল্টে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, উপজেলার দাঁথিয়া কয়রাপাড়া গ্রামের মাদারী মন্ডলের ছেলে কালাম মন্ডলের বিয়ে উপলক্ষ্যে যাত্রীবাহি একটি বাস একই উপজেলার ফৈলজানা থেকে কনেসহ ফিরছিল। পথিমধ্যে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাহাদুরপুর গ্রামের আলাউদ্দিনের বাড়ির পাশের পুকুরে উল্টে যায়।
এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন গিয়ে বাসের ভেতরে থাকা বর-কনেসহ অন্যান্য যাত্রীদের উদ্ধার করে। এ সময় বাসে থাকা প্রায় ৩০ জন যাত্রীর মধ্যে শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়। তারা হাসপাতাল, স্থানীয় পল্লী চিকিৎসকসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কেউ মারা যায়নি বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীদের অনেকে। তবে বাস উল্টে থাকায় নিচে কেউ চাপা পড়ে আছে কি না তা নিশ্চিত করে কেউ বলতে পারেনি।
খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতরে বিভিন্নভাবে তল্লাসী চালায়। কিন্তু কারো সন্ধান পাওয়া যায়নি। দূর্ঘটনার খবর পেয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম ও চাটমোহর থানার ওসি আমিনুল ইসলাম দূর্ঘটনাস্থল পরিদর্শণ করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সৈকত ইসলাম জানান, বাসটির নিচে কেউ চাপা পড়ে আছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য বাসটি তুলতে হবে। আর বাসটি তোলার জন্য পরিবহণ মালিক সমিতির সাথে যোগাযোগ করা হয়েছে। তারা লোকবল পাঠিয়ে বাসটি তোলার ব্যবস্থা নিচ্ছে।
CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর