মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়ায় শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

আব্দুর রহিম বিশেষ প্রতিনিধি ভাঙ্গুড়া:
পাবনার ভাঙ্গুড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠতম পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিন পালিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে পৌর আওয়ামীলীগ কর্তৃক আয়োজনে উপজেলার শরৎনগর বাজারের পৌর আওয়ামীলীগ কার্য্যালয়ে দিনটি পালিত হয়। পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেলের দিক নির্দেশনায় অনুষ্ঠানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও কেক কেটে মিষ্টি বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।

পৌর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রানা। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে বঙ্গবন্ধুর কনিষ্ঠতম আদরের পুত্র শেখ রাসেল সর্ম্পকে বক্তব্য দেন পৌর মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল । তিনি বলেন, ১৯৬৪ সালের ধানমুন্ডির ৩২ নং বাড়িতে বঙ্গবন্ধুর কনিষ্ঠতম পুত্র রাসেল জন্ম গ্রহণ করেছিলেন। কিন্তু ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘতকের বুলেট থেকে রক্ষা পান নি সেই শিশু রাসেলও। তাই আমরা জোর দাবী জানাই যারা সেদিন শিশু রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের সকলকে সপরিবারে হত্যা করেছিল তাদের এথনও যারা জীবিত আছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যাকর করা হোক। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেন ছবি,সাধারণ সম্পাদক আব্দুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাইদুল ইসলাম।

 

আলোচানা শেষে দোয়া পরিচালনা করে বিশেষ মোনাজাত করেন ক্বারী মাওঃ আশরাফ আলী। এরপর কেক কেটে উপিস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ রহজান আলী খাঁন, যুবনেতা ইবনুল হাসান শাকিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আলিফ। অনুষ্ঠানটি সঞ্চালয় করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান তারেক। এ সময় আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর