মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

ভাঙ্গুড়া পৌরসভার দূর্গোৎসব প্রস্তুতি সভায় মেয়রের সহায়তা পেয়ে হিন্দুরা খুশি

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

চলনবিলের আলো বার্তাকক্ষ:

আজ বৃহস্পতিবার পাবনার ভাঙ্গুড়া পৌরসভার সম্মেলন কক্ষে শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে মেয়র গোলাম হাসনাইন রাসেল সভাপতিত্ব করেন।

সুষ্ঠু -শান্তিপুর্ন এবং আনন্দ-উদ্দীপনার সাথে সনাতনি ধর্মের দূর্গোৎসব উদযাপনে আলোচনা সভায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন,প্রেসক্লাব সভাপতি অধ্যাপক মাহবুব-উল-আলম,উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মলয কুমার দেব,সাধারণ সম্পাদক সঙ্গীত কুমার পাল,অনলাইন প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ বদরুল আলম,ছাত্রলীগের সভাপতি ইমরান হাসান আরিফ,কাউন্সিলর রফিকুল ইসলাম ও পৌরসভার নয়টি ওয়ার্ড মন্দির কমিটির সভাপতিবৃন্দ।

হিন্দু সম্প্রদায়ের বক্তারা  বিগত পাঁচ বছরে তাদের মন্দির,শ্বশান কিংবা সামাজিক অনুষ্ঠানে মেয়র গোলাম হাসনাইন রাসেলের সহযোগিতার কথা উল্লেখ করে বলেন এমন মেয়র পাওয়া ভাগ্যের ব্যাপার। তারা আরো বলেন,আমরা বার বার ভাঙ্গুড়া পৌরসভার মেয়র হিসাবে গোলাম হাসনাইন রাসেলকেই চাই। মেয়রের প্রতিটি কাজেই তারা খুশি বলেও মন্তবৗ করেন।

মেয়র গোলাম হাসনাইন রাসেল সনাতনি ধর্মাবলম্বীদের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাৎক্ষণিক ভাবে সকল সমস্যা সমাধানে দির্দেশনা প্রদান করেন। এছাড়া পৌরসভার প্রতিটি মন্দিরে উৎসবের সাথে পূজা উদযাপনের জন্য আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ,হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ,সাংবাদিক,পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর