শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

ঈশ্বরদী জমিতে লাউ পাহারা দিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন কৃষক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২০, ৫:২৬ অপরাহ্ন

পাবনা প্রতিনিধিঃ

পাবনার ঈশ্বরদীতে লাউ পাহারা দিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন রফিকুল ইসলাম (৩৫) নামে এক কৃষক। শুক্রবার (২ অক্টোবর) সকালে ঈশ্বরদী-পাবনা রেললাইনের কালিকাপুর রেলগেটে ঘটনাটি ঘটে। নিহত রফিকুল উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর স্কুল সংলগ্ন মোজাহার আলীর ছেলে। এলাকাবাসী শিক্ষক রমজান আলী জানান, নিহত রফিকুল ইসলাম কালিকাপুরে রেললাইনের পাশ্ববর্তী এক ব্যক্তির জমি খাজনা নিয়ে চাষাবাদ করে। বর্তমানে সে ওই জমিতে লাউ এর চাষ করছিল।জমির লাউ চোর চুরি করে নিয়ে যায় বলে রফিকুল রাত জেগে জমির লাউ পাহারা দিতো।

 

তিনি আরও জানান, প্রতি রাতের ন্যায় বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে সে জমির লাউ পাহারা দেওয়া অবস্থায় রেললাইনের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে। উক্ত রেললাইননে রাত সাড়ে ১০টায় ঈশ্বরদী থেকে পাবনা এক্সপ্রেস ট্রেন পাবনা অভিমুখে যায়। তিনি জানান, ধারণা করা হচ্ছে ওই ট্রেনেই কাটা পড়ে রফিকুল মারা যায়, সকালে রেললাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখা যায়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায়, শত্রুতা বশতঃ কেউ রফিকুলকে মেরে রাতে তার লাশ রেললাইনের উপর ফেলে রেখে যেতে পারে। পরে ওই লাইনে ট্রেনে সে কাটা পড়ে। তবে বিষয়টি নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত কৃষক রফিকুলের লাশ তার আত্নীয় স্বজন বাড়িতে নিয়ে এসেছে বলে জানা গেছে।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর