শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

পাবনায় ৪ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাএ অধিকার পরিষদ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২০, ৯:২০ অপরাহ্ন

পাবনা প্রতিনিধিঃ

পাবনা সুজানগর উপজেলা সাত বাড়িয়া ইউনিয়নের গুপিনপুর গ্রামে ৪ বছর ৩ মাস বয়সের শিশু কন্যা কে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন ও পথসভা করছে বাংলাদেশ ছাএ অধিকার পরিষদ সুজানগর উপজেলা শাখা। আজ বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিটে সুজানগর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্যে রাখেন পাবনা জেলা সাধারণ সম্পাদক আইনুল হক জেলা সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান অলি জেলা সহ সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান , সুজানগর উপজেলা আহ্বায়ক আকাশ, সদস্য উর্মি, রাবেয়া শফিক আহম্মেদ প্রমুখ। বক্তব্যে নেতাকর্মীগণ ক্ষোভ প্রকাশ করে বলেন ঘটনার আট দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ধর্ষক রানু শেখ কে গ্রেফতার করে নাই পুলিশ প্রশাসন, বক্তারা আরো বলেন ধর্ষক প্রভাবশালী হওয়ায় তাঁকে গ্রেফতার করা হচ্ছে না,।

 

ধর্ষক কে দ্রুত গ্রেফতার করা না হলে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি হুশিয়ারী দেন। এ দিকে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্র-ছাএী সহ এলাকা বাসী ধর্ষক রানু শেখ কে ফাঁসির দাবী করেন। উল্লেখ্য ২৫ সেক্টেম্বর বিকালে সুজানগর গুপিনপুরে শিশুকে চকলেট দেওয়ার কথা বলে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী রানু শেখ। পরে শিশুটির চিৎকারে স্বজনরা এগিয়ে এলে পালিয়ে যায় ধর্ষক। শিশুটিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ২৮ সেপ্টেম্বর শিশুটির মা বাদী হয়ে সুজানগর থানায় ধর্ষন মামলা দায়ের করেন। এদিকে মামলা প্রত্যাহারের জন্য এলাকার প্রভাবশালী মহল চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ শিশুটির পরিবার।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর