মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অনলাইন ক্যাসিনো: নীরব মহামারিতে ডুবছে যুব সমাজ – সাজিদুর রহমান সুমন কক্সবাজার সদর উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে আলোচনায় গিয়াস উদ্দিন জিকু: সাধারণ মানুষের দাবি তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল  স্বামীর সম্পত্তির অংশ দাবী করায় সমাজচ্যুত : প্রাণনাশের হুমকী আটঘরিয়ায় “ঈদ আনন্দ সবার সাথে, মাদককে না বলুন দক্ষ যুব সমাজ গড়ে তুলুন” জিন্দানী ব্লাড ব্যাংকের ৬ষ্ঠ বর্ষে পদার্পনে রাত্রিকালীন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত বিএনসিসির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও “বিএনসিসি ডে” উদযাপিত রবিউল শুভ’র কণ্ঠে, আমিনুল ইসলাম মিন্টুর কথায় ঈদের গান ‘দুঃখ দিলি বিকল্প পাইয়া’

চাটমোহরে কর্মরত সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা ও শুভেচ্ছা স্বারক প্রদান

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টারঃ

পাবনার চাটমোহরে কর্মরত সাংবাদিকদের নিয়ে ইউএনও সভাকক্ষে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এক মতবিনিময় সভা ও শুভেচ্ছা স্বারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। চাটমোহর অনলাইন প্রেসক্লাব ও হান্ডিয়াল প্রেসক্লাবের যৌথ উদ্যোগে মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা সাবেক ছাত্রনেতা রতন মন্ডল, বিলচলন ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি সাইদুল রহমান।

 

চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও স্বাধীন খবর ডটকম পত্রিকার সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজের সঞ্চলনায় সভায় বক্তব্য দেন, চাটমোহর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মাহতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও হান্ডিয়াল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম রনি, অর্থ সম্পাদক মোস্তফিজুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন বাবু, হান্ডিয়াল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কেএম আল হেলাল, সাধারন সম্পাদক সোহেল রানা জয়, ক্রীড়া সম্পাদক কেএম গোলাম কিবরিয়া উজ্জল প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুল হামিদ মাস্টারকে চাটমোহর অনলাইন প্রেসক্লাব ও হান্ডিয়াল প্রেসক্লাবের পক্ষ থেকে পৃথক পৃথক শুভেচ্ছা স্বারক প্রদান করা হয়। এসময়ে অনলাইন প্রেসক্লাবের দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল মতিন, সাংবাদিক হাফিজুর রহমান, জাহিদুল ইসলাম, শাহ আলম, এসএ মারুফ, শামীম আহমেদ, মিজানুর রহমান, নাহিদ হাসান, রফিকুল ইসলাম সজীব অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর