শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাণীনগরে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কায় কয়েক গ্রামের মানুষ চাটমোহরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জেলা পরিষদ প্রশাসক হাবিব কে উষ্ণ সংবর্ধনা চার প্রজন্মের অপেক্ষা, একটি চলাচলযোগ্য রাস্তার আশায় দিন কাটছে আরজী বিষ্ণুপুরবাসীর আটোয়ারীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়ে জটিলতা ! ৩১ শিক্ষক-কর্মচারীর পাঁচ মাস ধরে বেতন বন্ধ গুরুদাসপুরে বিচারবিহীন হত্যার সংস্কৃতি প্রবাহমান -ব্যারিষ্টার রঞ্জু নদীর পাড়ের মাটি কেটে নদী ভরাট, ব্রিজ নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ গাড়ির ভেতরে মাদকের চালান, অভয়নগরে পুলিশের হাতে আটক চালক

ডিএফপিতে উদ্ধোধনী সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা উদ্ধোধন করলেন তথ্য সচিব

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০, ৮:৩৩ অপরাহ্ন

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:

তথ্য সচিব কামরুন নাহার আজ রাজধানীর সার্কিট হাউজ রোডে ৯সেপ্টেম্বর তথ্য ভবনের ১৩ তলায় নবনির্মিত প্রশিক্ষণ কক্ষ ও দু’দিন ব্যাপী উদ্ভাবনী সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সচিব বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দারিদ্র্যমুক্ত, ক্ষুধামুক্ত ও সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। উন্নত বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রচেষ্টাকে সফল করতে তিনি তথ্য কর্মীদের সচেষ্ট থাকার আহবান জানান।

 

তথ্য সচিব বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। উন্নয়ন কর্মকান্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে জনগণকে সচেতন করতে হবে। এ সচেতনতা তৈরির কাজ করতে হবে তথ্য কর্মীদের। সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনের যে পদক্ষেপ গ্রহণ করেছে তার সুবিধা কাজে লাগিয়ে উন্নয়নের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।

 

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে এসময়ে অন্যান্যের মধ্যে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আকতার হোসেন, ফিল্ম আর্কাইভের মহাপরিচালক নিজামূল কবীর, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনসহ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

এর আগে তথ্য সচিব তথ্য ভবনে শিশুদের জন্য নবনির্মিত একটি শিশু পরিচর্যা কক্ষ উদ্বোধন করেন। তথ্য ভবনে অবস্থিত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, গণযোগাযোগ অধিদপ্তর ও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে কর্মরত কর্মজীবী মায়েরা তাদের শিশু সন্তানদের এ পরিচর্যা কক্ষে রেখে আরও সুষ্ঠুভাবে তাদের দাপ্তরিক দায়িত্ব পালন করতে পারবেন।

#CBALO/আপন ইসলাম


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর