শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফরিদপুরে পুলিশের অভিযানে পাঁচজন আটক, দুইজনের কারাদণ্ড সাতক্ষীরায় মেরুদণ্ডের আধুনিক চিকিৎসায় নতুন দিগন্ত, খুলনা বিভাগে প্রথম এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি সম্পন্ন সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন, সেক্রেটারি আবদুল করিম গাজী ঈশ্বরদীতে গুলিবিদ্ধ ৫ নেতা-কর্মীর বাড়িতে গিয়ে খোঁজখবর নিলেন পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল চাটমোহরে অগ্নিকাণ্ডে ১৮টি ছাগলসহ বসতঘর ভস্মীভূত আটঘরিয়ায় হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি উপজেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত গোপালপুরে চেয়ারম্যান প্রার্থী মোখলেসুর রহমান মোখলেসের উঠান বৈঠক অনুষ্ঠিত

দৌলতপুর উপজেলা জামায়াতের আমীর ইমরান হোসেন, সেক্রেটারি আবদুল করিম গাজী

​মো.মাসউদুর রহমান, দৌলতপুর(মানিকগঞ্জ):
আপডেট সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ১:০৩ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। দলের রুকনদের (সদস্য) প্রত্যক্ষ গোপন ভোটে উপজেলা আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ইমরান হোসেন। এ ছাড়া নায়েবে আমীর হিসেবে হাফেজ মাওলানা মুহাম্মাদ নজরুল ইসলাম এবং সেক্রেটারি হিসেবে আবদুল করিম গাজী নির্বাচিত হয়েছেন।
​সম্প্রতি উপজেলা শাখার রুকন সম্মেলন ও নির্বাচনী অধিবেশনে জেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা করা হয়। দলের গঠনতন্ত্র অনুযায়ী, রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত আমীর শপথ গ্রহণের পর উপস্থিত রুকনদের পরামর্শের ভিত্তিতে নায়েবে আমীর, সেক্রেটারিসহ পূর্ণাঙ্গ উপজেলা কর্মপরিষদ গঠন করেন।
​নবনির্বাচিত দায়িত্বশীলরা আগামী দুই বছর (২০২৭-২০২৮ সেশন) দৌলতপুর উপজেলায় সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবেন। নির্বাচনের ফলাফল ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা নবনির্বাচিত আমীর, নায়েবে আমীর ও সেক্রেটারিকে অভিনন্দন জানান।
​নবনির্বাচিত নেতৃবৃন্দ দৌলতপুর উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণে কাজ করা এবং সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর