মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

টাংগাইলে ফ্রি চক্ষু ক্যাম্প ও লেন্স লাগানোসহ ফ্রী অপারেশন সম্পূর্ণ

ডা.এম.এ.মান্নান,স্টাফ রিপোর্টার:
আপডেট সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক মানবিক সংস্থা শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনাল (বাংলাদেশ অফিস)-এর অর্থায়নে টাংগাইল জেলার মির্জাপুর উপজেলায়, টাংগাইলের শান্তি কুঞ্জের মোড় রোকেয়া চক্ষু হসপিটালের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ ক্যাম্পে ৫০০ জনেরও বেশি অসহায় ও দরিদ্র মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে চোখের পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ঔষধসহ চশমা প্রদান করা হয়। এছাড়াও চোখের ছানিজনিত সমস্যায় আক্রান্ত ৫০ জন দরিদ্র রোগীর বিনামূল্যে আমেরিকান লেন্স দিয়ে রেকেয়া চক্ষু হসপিটালে রোগীদের এনে ছানি অপারেশন সফলভাবে সম্পূর্ণ করা হয়।
উপকারভোগীরা এ মানবিক উদ্যোগের জন্য শারজাহ চ্যারিটি ইন্টারন্যাশনালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর