রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন

প্রেম শূন্যতা রোগ – নাঈম ইসলাম বাঙালি

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৯:১০ অপরাহ্ন

হৃদয়ের দহনে যতটুকু পুড়েছি প্রেম,
ততটুকুই প্রেম শূন্যতায় ভুগছি।
ডাক্তার বলেছে, দুই ব্যাগ ডোনার লাগবে—
যারা কিনা প্রেম দেয়, রক্ত নয়;
শরীরে যথেষ্ট রক্তের হিমোগ্লোবিন আছে।
এখন আমাকে বাঁচাতে
প্রেমের ডোনার অনেকেই এসেছে,
কিন্তু বললেই কি আর সেই প্রেম নেওয়া যায়!
যে প্রেমে আমার প্রেমের গ্রুপিংয়ের মিল নেই।
ডাক্তার বলল, বাঁচতে চাইলে
ডোনার হিসেবে তোমাকেই লাগবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর