সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

গোপালপুরে জামায়াতের মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের নিয়ে নির্বাচনী কর্মশালা

মো. নুর আলম, গোপালপুর(টাঙ্গাইল):
আপডেট সময়: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেম্বার ও কাউন্সিলর প্রার্থী এবং ওয়ার্ড সভাপতিদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমির মো. হাবিবুর রহমান তালুকদারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমির মো. আহসান হাবিব মাসুদ।
উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. ফরহাদ হোসেনের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. হুমায়ুন কবীর, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মো. আতাউর রহমান এবং জেলা জামায়াতের ব্যবসা-বাণিজ্য শাখার সেক্রেটারি মো. রাফিউল আলম রুমুসহ স্থানীয় নেতারা।
কর্মশালায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মনোনীত প্রার্থী ও ওয়ার্ড সভাপতিদের সাংগঠনিক প্রস্তুতি, নির্বাচনী কার্যক্রম এবং দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
এতে উপজেলা ও স্থানীয় পর্যায়ের জামায়াত নেতাকর্মী এবং মনোনীত প্রার্থীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর