বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
কক্সবাজারের ‘সূর্য সন্তান’ ও স্বরাষ্ট্রমন্ত্রীর নামফলক আড়াল করল কারা? চৌফলদণ্ডী সেতুতে নজিরবিহীন প্রতিহিংসার তদন্ত দাবি! ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে জনসচেতনতামূলক নাটিকা প্রদর্শন গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন রাতে নিখোঁজ হয়ে সকালে মিলল নিয়ামুলের মরদেহ মেঠোপথে আর্জেন্টিনা-ব্রাজিলের শত শত পতাকা, রাণীনগরের আমগ্রামে ফুটবল বিশ্বকাপের আমেজ ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা অভয়নগরে নৃশংসতা: একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার আসামি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ গ্রেফতার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

ঈশ্বরদীর পাকশিতে পুলিশ হত্যা মামলার আসামি রাজীব হোসেন সেতুকে আগ্নেয়াস্ত্র, ইয়াবা ট্যাবলেটসহ  গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) বিকেলে উপজেলার পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাজীব হোসেন সেতু পাকশী ইউনিয়নের বাবুপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে। পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মো. মনিরুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে পাকশী ইউনিয়নের বাবুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযানের সময় রাজীব হোসেন সেতুর কাছ থেকে একটি ওয়ান শুটার গান, চার রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে আরও জানা গেছে, রাজীব হোসেন সেতু ২০১৫ সালের ৪ অক্টোবর পাকশী পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তিনি দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।এলাকা সূত্রে জানা যায়, রাজীব হোসেন সেতু বিভিন্ন সময় এলাকায় প্রভাব বিস্তার করে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, “আটক রাজীব হোসেন সেতু পুলিশ সদস্য এএসআই সুজাউল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, চার রাউন্ড কার্তুজ ও ৪৫ পিস ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর