পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পাবনার ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) ফরিদপুর পৌরসভা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন ও পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন,ফরিদপুর পৌর নির্বাহী প্রকোশলী মো: আব্দুস সালাম মন্ডল, পৌরসভার সকল সদস্য বৃন্দ, পৌরসভার কর্মকর্তা, কর্মচারী বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বৃক্ষরোপণ শেষে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা,প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এ উদ্যোগে ফরিদপুরে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।