রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গণভোটের রায় মেনে নিন, নয়তো ৭০% মানুষ রাজপথে নামবে: মাওলানা এ. এইচ আব্দুল হালিম নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত তাড়াশের মিশাম হ্যাচারি সরকারি বিধি-বিধান মেনে কাজ করার অঙ্গীকার প্রধানমন্ত্রীর কর্মসূচির অংশ হিসেবে আটোয়ারীতে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন অভয়নগরে স্কুলে না গিয়েই বছরের পর বছর বেতন! নিজের বেতনের স্বাক্ষরদাতাকেও চেনেন না শিক্ষিকা রসালু কাঁঠালে ভরে উঠেছে নান্দাইলের বাজার, হাসি কৃষকের মুখে পাবনায় টেকসই কৃষি উন্নয়নে কৃষি তথ্য বিস্তার বর্তমান ও আগামীর করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ফরিদপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ফরিদপুরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মো. মেহেদী হাসান, ফরিদপুর(পাবনা):
আপডেট সময়: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ন

পাবনার ফরিদপুর থানার উদ্যোগে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুন) বিকাল ৪ টার সময় থানা চত্বরে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে এ “ওপেন হাউস ডে” আয়োজন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর উপজেলার ছয়টি ইউনিয়নের জনসাধারণ,বিভিন্ন দলের রাজনীতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক ও সুধীজনরা ওপেন হাউজ ডে তে অংশগ্রহণ করেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনসাধারণ তাদের উন্মুক্ত প্রশ্নপর্ব উপস্থাপন করেন এবং সেই প্রশ্নের উত্তর প্রদান করেন পাবনা জেলা পুলিশ সুপার মো:ছুফি উল্লাহ । উন্মুক্ত প্রশ্নের মধ্যে অন্যতম ছিল মাদক, অনলাইন জুয়া, খাদ্যে ভেজাল, নকল দুধ তৈরি, রাস্তাঘাটে ইভটিজিং, বাল্যবিবাহ, নদীপথে উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানো ও বিভিন্ন বিয়ে বাড়িতে বক্স বাজানো, কিশোর গ্যাংদের মোটরসাইকেল শব্দ করে চালানো, পৌরসভার মেইনরোডে যানজট নিরসন, চুরি, ডাকাতি সহ রাত্রে পুলিশের টহল বাড়ানো ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা ও যথাযথ সমাধানের আশ্বাস প্রদান। পুলিশ সুপার মহোদয় ফরিদপুর থানার অফিসার ইনচার্জ কে এ সকল বিষয় নিয়ে সমাধানের আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পাবনা জেলা পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এএসপি সার্কেল (চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর) মো: আবু বক্কর। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর