সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুর–দেলদুয়ার উপজেলার শ্রমিকদের জীবনমান উন্নয়নে ডা. আব্দুল হামিদের মানবিক পরিকল্পনা জামায়াত জান্নাতের মালিক নয়, জামায়াতে ইসলাম প্রকৃত ইসলাম নয়: আব্দুস সালাম পিন্টু তাড়াশে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত  আটঘরিয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পাবনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ  অনুষ্ঠিত  নান্দাইলে ফুলকপি মার্কার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত চাটমোহরে বিশিষ্ঠ তিন রাজনীতিবিদ রাজা, হীরা ও রুমার মায়ের ইন্তেকাল বেনাপোলে আমদানি পণ্যর ভারতীয় গাড়ি থেকে বিপুল পরিমান চেতনানাশক ট্যাবলেট উদ্ধার গোপালপুরে গণভোট প্রচারণায় আনিকা নার্গিসের হ্যাঁ পক্ষে অব্যাহত তৎপরতা

রুপময় হে‌মন্ত – মো: আলমগীর হোসে‌ন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ণ

শীতের আগমনী বার্তা নি‌য়ে হে‌মন্ত
সকালে কুয়াশায় শি‌শির ভে‌জা ঘাসে,
নবান্নে‌র উৎসবে মে‌তে‌ছে ঘরে ঘরে
আরও  জমে‌ছে খে‌জুর গুড়ে‌র পায়েসে ।

ঢেঁকি‌রপাড়া চাল গুড়ার পি‌ঠা পুলি‌
কি যে কে এক আনন্দ ঘরে ঘরে
বাড়ীতে আসে ঝি‌য়ারী জামাই নববধু
হে‌মন্তে‌র পি‌ঠাপুলি সাজায় প্লে‌ট ভরে ।

মাঠে ধান কাটায় ব‌্যস্ত কৃষকে‌রা
ধান মাড়াই করে তারা তপ্ত দুপুরে,
দুপুরে‌র খাবার নি‌য়ে মাঠে যায় বধু
তৃ্ষ্ণা মে‌টাতে পানি নে‌য় কলসী ভরে ।

হালকা বাতাসে  কুলায় ধান শুকি‌য়ে
কৃষানীরা  ঝাকায় ধান গোলায় ভরে,
শিশিরে ভেজা সকাল হয়ে‌ ওঠে তপ্ত
বৈচিত্র্য রূপের সাজে হেমন্ত বিরাজ করে।

সোনালি ধানে মাঠ যে‌ন স্বর্ণ বি‌ছানো
শীত গরমে‌র খে‌লা হে‌মন্তে‌র দুপুরে,
সৌন্দর্যময় বাংলায় হে‌মন্তে‌র ছায়ায়
সকলে‌র মুখে হাসির ঝি‌লি‌ক ঝরে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর