রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

চাটমোহরে ভ্রাম্যমান আদালতে দুই মাদকসেবীর তিন মাসের কারাদণ্ড

মোঃ রাজিব হোসেন, চাটমোহর(পাবনা):
আপডেট সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

চাটমোহর থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানে গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার দুই এলাকা থেকে দুই মাদকসেবীকে আটক করা হয়েছে। আটককৃতদের পরদিন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড ও একশ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বিলচলন ইউনিয়নের কুমারগাড়া এলাকা থেকে স্থানীয় হাফিজুর রহমানের ছেলে আসাদুল ইসলাম মিঠু (৩৩) এবং চাটমোহর পৌরসভার মীর্জা মার্কেট এলাকা থেকে তমসের আলীর ছেলে সাব্বির হোসেন (৩৩)-কে মাদকদ্রব্য সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়। আটককৃতদের ভ্রাম্যমান আদালতে উপস্থাপন করার পর আদালত মাদক সেবনের দায়ে উভয়কেই তিন মাসের সশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করেন। পরে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর