রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আটঘরিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল সাঁথিয়ায় মব সৃষ্টি করে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ ঈশ্বরদীতে রাতের আঁধারে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বিস্ফোরক মামলায় চাটমোহরে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার জনবান্ধন ও মানবিক পুলিশি সেবা দিতে প্রস্তুত ফরিদপুর থানার ওসি ফয়েজ উদ্দিন মৃধা গোপালপুরে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আটঘরিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল গোপালপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

চাটমোহরে মাদকবিরোধী অভিযানে দুইজন আটক

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৯:৫২ অপরাহ্ন

পাবনার চাটমোহর থানা পুলিশের মাদকবিরোধী নিয়মিত অভিযানে দুই মাদক সেবীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন- পার্শ্বডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত ওমর আলী প্রামাণিকের ছেলে তোরাপ আলী (৬০) এবং মথুরাপুর ইউনিয়নের রাজারদিয়া এলাকার সুলতান প্রামাণিকের ছেলে বাবু হোসেন (৪০)।
মঙ্গলবার তাদের চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করা হলে আদালত তোরাপ আলীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বাবু হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। উভয়কে একশত টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়।
চাটমোহর থানা পুলিশ জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর