পাবনায় জেলা পুলিশ সুপার জনাব সুফি উল্লাহর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ঈশ্বরদী পৌর যুবলীগের সহ-সভাপতি মোঃ মাহাবুলকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, জেলার বিভিন্ন স্থানে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সুপার সুফি উল্লাহর নেতৃত্বে অপরাধ ও সন্ত্রাসবিরোধী বিভিন্ন অভিযানে ইতোমধ্যে বেশ কয়েকজন অভিযুক্তকে আইনের আওতায় আনা হয়েছে।
এদিকে, মাহাবুলের গ্রেফতারের খবরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও নানা আলোচনা চলছে।