বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হান্ডিয়ালে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ, কৃষকের কাছে সরকারি দামে বিক্রি দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব রাণীনগরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২ জনকে ছুরিকাঘাত অভয়নগরে হাসপাতাল রোড যেন দখলের মহোৎসব, চরম জনভোগান্তি আটঘরিয়ায় বিভিন্ন পূজা মন্দির রাত্রিকালিন পরিদর্শন করলেন জেলা কমান্ডেন্ট মাহবুবুর রহমান সরকার পাবনায় সম্প্রীতির বার্তা: দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এমপি আরিফা সুলতানা রুমা আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

নববেশ নৃত্যাঙ্গন ও সাংস্কৃতিক একাডেমির বর্ণাঢ্য বর্ষা উৎসব ‘রিমঝিম ঘন ঘন রে’ অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি
আপডেট সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৮:৫৭ অপরাহ্ন

শ্রাবণের স্নিগ্ধ বর্ষাধারায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যকে নৃত্য পরিবেশনার মাধ্যমে তুলে ধরতে নববেশ নৃত্যাঙ্গন ও সাংস্কৃতিক একাডেমি আয়োজন করে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘রিমঝিম ঘন ঘন রে’। শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৫টায় পাবনা জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে দর্শকদের ছিল স্বতঃস্ফূর্ত উপস্থিতি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীদের প্রাণবন্ত ও নান্দনিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। একাডেমির শিক্ষার্থীদের নিষ্ঠা, সৃজনশীলতা এবং নৃত্যশৈলী উপস্থিত দর্শকদের ব্যাপক প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানটির তত্ত্বাবধায়ন ও নৃত্য পরিচালনায় ছিলেন আফরোজা সুলতানা ঝরা। তাঁর পরিকল্পনা, সৃজনশীল নির্দেশনা এবং আন্তরিক প্রচেষ্টায় পুরো আয়োজনটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও বাংলা সংস্কৃতি ও নৃত্যকে নতুন প্রজন্মের কাছে আরও আকর্ষণীয়ভাবে তুলে ধরতে নববেশ নৃত্যাঙ্গন ও সাংস্কৃতিক একাডেমি এ ধরনের নান্দনিক সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখবে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর