রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

জনগণের আস্থায় আবারও সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান

শামীম আহমেদ, সাঁথিয়া(পাবনা):
আপডেট সময়: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ৯:৩২ অপরাহ্ন

পাবনার সাঁথিয়া থানায় দ্বিতীয়বারের  মতো অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আনিসুর রহমান। তাঁর পুনরায় দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের মতে, পূর্বে সাঁথিয়া থানায় দায়িত্ব পালনকালে ওসি আনিসুর রহমান আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণকে পুলিশি সেবা প্রদানে আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছিলেন। সেই অভিজ্ঞতার ধারাবাহিকতায় এবারও তিনি সাঁথিয়ায় কার্যকর ভূমিকা রাখবেন বলে তারা আশা করছেন।
দায়িত্ব গ্রহণের পর ওসি মো. আনিসুর রহমান বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা আমার প্রধান দায়িত্ব। মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ দমনে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। সাধারণ মানুষ যেন হয়রানিমুক্তভাবে থানার সেবা পান, সে বিষয়েও বিশেষ নজর থাকবে।”
তিনি আরও বলেন, একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবার সহযোগিতা নিয়ে সাঁথিয়াকে আরও নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে তিনি কাজ করবেন।
সচেতন মহলের অভিমত, একই থানায় দ্বিতীয়বার দায়িত্ব পাওয়া ওসি মো. আনিসুর রহমানের প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আস্থা ও তাঁর পূর্ববর্তী কর্মদক্ষতারই প্রতিফলন। অভিজ্ঞতা, সততা ও জনবান্ধব মনোভাব নিয়ে তিনি দায়িত্ব পালন করলে সাঁথিয়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর