বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হান্ডিয়ালে অবৈধভাবে মজুত ১১৪ বস্তা সার জব্দ, কৃষকের কাছে সরকারি দামে বিক্রি দৌলতপুরে উৎসবমুখর পরিবেশে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ভাঙ্গুড়ায় বড়াল-গুমানি নদীতে প্রতিমা বিসর্জন, শেষ হলো শারদীয় দুর্গোৎসব রাণীনগরে নারীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মন্দির কমিটির সহ-সভাপতিসহ ২ জনকে ছুরিকাঘাত অভয়নগরে হাসপাতাল রোড যেন দখলের মহোৎসব, চরম জনভোগান্তি আটঘরিয়ায় বিভিন্ন পূজা মন্দির রাত্রিকালিন পরিদর্শন করলেন জেলা কমান্ডেন্ট মাহবুবুর রহমান সরকার পাবনায় সম্প্রীতির বার্তা: দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে এমপি আরিফা সুলতানা রুমা আটোয়ারীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ

সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি হাই, সাধারণ সম্পাদক ফারুক

শামীম আহমেদ, সাঁথিয়া(পাবনা):
আপডেট সময়: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

সকল জল্পনা কল্পনা শেষে সাঁথিয়া প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনী ফলাফল প্রকাশ হয়েছে। আজ বুধবার (১৫ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে।
দৈনিক বাংলার সাঁথিয়া প্রতিনিধি আব্দুল হাই সভাপতি, দৈনিক বাংলাদেশ বুলেটিনের সাঁথিয়া প্রতিনিধি ফারুক হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দৈনিক মানবজমিনের আলিউল অলি ও সমকালের জালাল উদ্দিন সহ-সভাপতি, আরটিভির তাইজুল ইসলাম ও আমার দেশের আরিফুল ইসলাম সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
ভোট গণনার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ রায়হান, থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান, নির্বাচন কমিশনার মাসুদ রানা, সহকারী নির্বাচন কমিশনার মানিক মিয়া রানা, সহকারী নির্বাচন কমিশনার উজ্জ্বল হোসেনসহ প্রার্থী ও সাংবাদিকবৃন্দ। ১ নাম্বার ছবি মো: ফারুক হোসেন
সাধারণ সম্পাদক সাঁথিয়া প্রেস ক্লাব ২ নাম্বার ছবি অধ্যাপক মো: আব্দুল হাই সভাপতি সাঁথিয়া প্রেস ক্লাব।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর