বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

চাটমোহরে বৃক্ষরোপণ কর্মসূচি ও গ্রিন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মোঃ রাজিব হোসেন, চাটমোহর (পাবনা):
আপডেট সময়: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০:২২ অপরাহ্ন

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকারের যুব উন্নয়ন অধিদপ্তরের আওতাধীন সরকারি নিবন্ধিত উপজেলা শ্রেষ্ঠ যুব সংগঠন তেবাড়িয়া যুব সোসাইটি ও মেহেদী যুব ফাউন্ডেশন-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও গ্রিন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
“লালকে করুন দান – সবুজে বনায়ন” স্লোগানকে সামনে রেখে বুধবার (২৪ জুন) সকাল ১১টায় চাটমোহর উপজেলার হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন চাটমোহর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সোয়ায়েব রহমান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান। তিনি ফলজ, বনজ ও ঔষধি গাছের গুরুত্ব তুলে ধরে পরিবেশবান্ধব সমাজ গঠনে তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বক্তব্য রাখেন হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তফা ও ইমরান আলী। তারা শিক্ষার্থীদের পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সংগঠনের সার্বিক কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য দেন তেবাড়িয়া যুব সোসাইটি ও মেহেদী যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মেহেদী শাওন। তিনি বলেন, পরিবেশ রক্ষা, সামাজিক উন্নয়ন এবং মানবিক মূল্যবোধসম্পন্ন তরুণ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনসচেতনতামূলক ও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি জানান।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত গ্রিন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং রোপণ করা হয়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সমাজসেবক, যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কর্মসূচি তরুণদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর