সোমবার (১৫ জুন২০২৬) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরের পাশে অফিসার্স ক্লাব হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সকল ছাত্র -ছাত্রীদের কে শপথ বাক্য পাঠ করান — জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের কুফল ও সুফলদিকগুলো তুলেধরে বক্তব্য রাখেন ও মেধাবী ছাত্র -ছাত্রীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। এবং তরুণ সমাজ কে রক্ষা করতে হলে সচেতনতার বিকল্প নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের উপরে
দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান।