[bangla_day] , [english_date] || [bangla_date] - [bangla_season] || [hijri_date]

সিরাজগঞ্জে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে মথাকুন, নেশা ছেঁড়ে কলম ধরি মাদকমুক্ত সমাজ গড়ি ” এই প্রতিপাদ্য শ্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জে মাদকমুক্ত শিক্ষাংগন তথা সমাজ বিনির্মাণে  শিক্ষক,  ও শিক্ষার্থীদের মাঝে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে  মাদকবিরোধী আলোচনা সভা ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন২০২৬) সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের কালেক্টরেট চত্বরের পাশে অফিসার্স ক্লাব হলরুমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত সকল ছাত্র -ছাত্রীদের কে শপথ বাক্য পাঠ করান — জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম।
 আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিরাজগঞ্জের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের কুফল ও সুফলদিকগুলো তুলেধরে বক্তব্য রাখেন ও মেধাবী ছাত্র -ছাত্রীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ও  বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে একযোগে কাজ করতে হবে। এবং তরুণ সমাজ কে রক্ষা করতে হলে সচেতনতার বিকল্প নেই। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদকের উপরে
দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন  জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)  রোজিনা আক্তার।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।