রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ধারালো কাঁচিসহ আটক ৩ ন্যায্য মজুরির দাবিতে বেনাপোল বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, এক মাসের আশ্বাসে স্থগিত আন্দোলন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইকবাল কবির রতনের পথ চারনায় মুখরিত ভাড়রা ইউনিয়ন ফতুল্লায় যৌথ অভিযানে ৯ জন আসামী গ্রেফতারসহ ১৬০ পিচ ইয়াবা ও ১শ গ্রাম গাঁজা উদ্ধার ফরিদপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গণভোটের রায় মেনে নিন, নয়তো ৭০% মানুষ রাজপথে নামবে: মাওলানা এ. এইচ আব্দুল হালিম নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব জামায়াতের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত তাড়াশের মিশাম হ্যাচারি সরকারি বিধি-বিধান মেনে কাজ করার অঙ্গীকার

ফরিদপুর পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মেহেদী হাসান, ফরিদপুর (পাবনা):
আপডেট সময়: রবিবার, ১৪ জুন, ২০২৬, ২:০৭ অপরাহ্ন

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পাবনার ফরিদপুরে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) ফরিদপুর পৌরসভা এলাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন ও পৌর প্রশাসক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদা সুলতানা।

এ সময় উপস্থিত ছিলেন,ফরিদপুর পৌর নির্বাহী প্রকোশলী মো: আব্দুস সালাম মন্ডল, পৌরসভার সকল সদস্য বৃন্দ, পৌরসভার কর্মকর্তা, কর্মচারী বৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বৃক্ষরোপণ শেষে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা,প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। এ উদ্যোগে ফরিদপুরে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর